মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়ামোদীদের মিলনমেলা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভাস্থ ডিসিপি হাই স্কুল মাঠে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ও হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশ। রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষকে ১ গোলে হারিয়ে বিজয়ী হয় হবিগঞ্জ একাদশ। খেলা দেখতে মাঠজুড়ে ছিল উৎসুক দর্শকের ঢল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পদচারণায় মাঠ প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়।

এসময় চুনারুঘাট ফুটবল একাডেমির শিশু খেলোয়াড় মিরাশি ইউনিয়নের হতদরিদ্র সাত্তালিয়া গ্রামের রজব আলীর ছেলে জোনেল আহমেদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ফুটবল খেলার সামগ্রী তুলে দেন অতিথিরা। 

ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি এডভোকেট আমিনুল ইসলাম,  ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য মো. জাহেদ পারভেজ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু।  

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ। 

প্রধান অতিথি আমিনুল হক বলেন- বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। দেশের প্রতিটি প্রান্ত থেকে জুনেলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ মূল্যায়ন করা হবে। সভাপতির বক্তব্যে জি কে গউছ বলেন- তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে রাখতে হবে। প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়ামোদীদেরও উৎসাহিত করা সম্ভব।

আয়োজকরা জানান- এ ধরনের শহীদ জিয়া প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের মূল উদ্দেশ্য।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?