মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বদরুজ্জামানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, আপন ভাই-বোনকে ভুয়া প্রতিবন্ধী ও ভূমিহীন দেখিয়ে ভাতা উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার  এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শাহ আলম নামের এক ব্যক্তি। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, করগাঁও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও বৈলাকিপুর গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে বদরুজ্জামান দীর্ঘ ১০ বছর ধরে ইউপি সদস্য পদে থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি চালিয়ে আসছেন।

অভিযোগে বলা হয়, বদরুজ্জামান তার বোন লাভলী বেগকে ভূমিহীন এবং ছোট ভাই আসাদুজ্জামানকে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে সরকারি ভাতা ও ভূমিহীন ঘর বরাদ্দ নিয়েছেন। এছাড়া গ্রামের কয়েকজনের নামে ভুয়া বয়স্ক ভাতা উত্তোলন করেছেন।

শাহ আলমের অভিযোগ অনুযায়ী, সাবেক এমপি গাজী শাহনওয়াজ মিলাদ ও এম.এ. মুনিম চৌধুরী বাবুর নাম ব্যবহার করে গ্রামের মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান ও রাস্তার প্রকল্প দেখিয়ে টিআর, কাবিখা ও কাবিটার টাকা আত্মসাৎ করেছেন বদরুজ্জামান।

এ বিষয়ে অভিযোগকারী শাহ আলম বলেন, “এতোদিন তার দল ক্ষমতায় থাকায় আমি বিষয়টি প্রকাশ করিনি। তবে এখন অভিযোগ দিয়েছি। সঠিকভাবে তদন্ত করলে সব অনিয়ম বের হয়ে আসবে।”

এ ব্যাপারে বদরুজ্জামানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?