মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে সেনা ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে হরিপুর জোহাইতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (২৭ বীর) ইউনিট ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় চারটি বস্তা থেকে ৬ হাজার ৭২০ প্যাকেট পাতার বিড়ি এবং একটি বস্তা থেকে ৯৬ পিস নেভিয়া বডি লোশন উদ্ধার করা হয়।

সেনাক্যাম্পের হিসাবে, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার ৭২০ টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তীতে রাত ৭টা ৩০ মিনিটে ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?