মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ১০ অবৈধ অটোরিকশা গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিলেট মহানগরীতে তীব্র যানজট নিরসনে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে সৃষ্ট যানজট এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী ১০টি অটোরিকশা গ্যারেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং মোট ৫৬টি অবৈধ যান জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট নগরীর শামীমাবাদ ৫নং রোড কানিসাইল এলাকায় সিলেট জেলা প্রশাসন ও সিলেট জেলা বিদ্যুৎ বিভাগের সহায়তায় র‌্যাব-৯ ও এসএমপি এক যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১০টি ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১০টি মিটার, ১৪৫ ফুট তার এবং ১৮০টি চার্জিং পয়েন্ট জব্দ করা হয়, যা অবৈধভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ করার কাজে ব্যবহৃত হচ্ছিল।

এর আগে, সোমবার র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে নগরীর পাঠানটুলা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর এবং নাইওরপুল এলাকা থেকে ৪৫টি ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা এবং অন্যান্য ১১টি পিকআপ, লেগুনা, সিএনজিসহ মোট ৫৬টি গাড়ি আটক করা হয়।

র‌্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং অবৈধ কার্যকলাপ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?