মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৩৮ স্থানে ব্যটারি রিকশায় অবৈধভাবে চার্জ, অভিযানে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

সিলেট মগানগর পুলিশ কমিশনার জানান, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী ৩৮টি চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে। সিলেটকে নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে যা যা করা প্রয়োজন সব করা হবে।

প্রশাসনের সূত্র জানায়, সিলেটে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়তে থাকায় যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি বেড়ে যায়। এ অবস্থায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জিং পয়েন্ট শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে অভিযান পরিচালনা করা হবে এবং নিয়ম ভেঙে অবৈধভাবে যান চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নিরাপদ যাতায়াত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানও চলছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে। একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক হয় ১০৫টি যান ও মামলা হয় ৩২টি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?