মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে সারজিস আলম

ফ্যাসিস্টদের অংশগ্রহণে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। যারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে ভবিষ্যতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “এনসিপি নির্বাচনের পক্ষে। তবে তার আগে মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। দেশে গণহত্যা সংঘটিত হয়েছে, হাজারের বেশি মানুষকে খুন করা হয়েছে—এগুলোর দৃশ্যমান বিচার জনগণ দেখতে চায়। বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিচার করতে হবে। বিচার না হলে শুধুমাত্র নির্বাচন চেয়ে গণঅভ্যুত্থানকে উপেক্ষা করা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচন চাই। তবে সেই নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। গণপরিষদ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে।”

এনসিপি নেতা আখতার হোসেনের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, “বিদেশের মাটিতে তাকে হেনস্তা করা হয়েছে। তাছাড়া তাসনীম জারা ও ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। তবে এই সফর সঠিকভাবে আয়োজন করা হয়নি। একই প্রটোকলে সবার অংশগ্রহণ নিশ্চিত করা উচিত ছিল। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি রয়েছে, যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সরকার চাইলে এ ঘটনার বিচার করতে পারে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

সভায় আরও উপস্থিত ছিলেন— এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম প্রমুখ।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?