মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে বিশাল অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে পাওয়া গেছে এক বিশাল আকৃতির অজগর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল জেটি রোডের পাশে অবস্থিত শ্মশান এলাকায় সাপটি দেখতে পান কিছু শ্রমিক।

জানা গেছে, শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর নড়াচড়ার শব্দ শুনে তারা এগিয়ে গেলে দেখতে পান একটি বিশাল আকারের অজগর সাপ। সাপটি দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে আসেন এবং অজগরটির উপস্থিতি নিশ্চিত করেন।

স্বপন দেব সজল জানান, ‘সাপটির ওজন আনুমানিক ২৪–২৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। এটি প্রাপ্তবয়স্ক একটি অজগর। পরে আমরা সেটিকে নিরাপদভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছি।’

স্থানীয় বাসিন্দারা জানান, বন ও ঝোপঝাড়ে আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় এবং খাদ্যের সংকটে পড়ে মাঝে মাঝে এমন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ে। এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও কেউ আহত হয়নি।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, অজগর সাপ সাধারণত নিরীহ এবং হিংস্র নয়, তবে হঠাৎ উপস্থিতিতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন বিভাগকে জানানো উচিত।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?