মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

বিএনপি নেতা সাহাব উদ্দিন এবার চুরির মামলায় গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে আনা হলে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের দায়ের করা বালু-পাথর চুরির দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, রিমান্ড শেষে সাহাব উদ্দিনকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে উক্ত মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের আব্দুল বারীর ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটের মামলায় গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯ সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ১১ আগস্ট বিএনপি তাকে পদ থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে বর্তমানে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?