মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে সহস্রাধিক মিটার কারেন্ট জাল ধ্বংস

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের অভিযানে সহস্রাধিক মিটার অবৈধ  কারেন্ট জাল সহ চায়না দূয়ারী জাল ও গুইফাঁদ ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিকেল ৪:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। 

এ সময় জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন অংশে পর্যটন স্পট ডিবিরহাওড় লাল শাপলা বিল এলাকার অন্তর্ভুক্ত কেন্দ্রীবিল অংশে বিশাল এলাকা জুড়ে এই অভিযান পরিচালিত হয়। 

এ সময় অভিযান চলাকালে কেন্দ্রীবিল অংশে অবৈধভাবে ফাঁদ পেতে রাখা ১ হাজার ৫০ মিটার লম্বা ৩৫টি কারেন্ট জাল, ২টা ৫০ মিটার লম্বা চায়না দূয়ারী জাল ও একটি গুঁইফাঁদ উদ্ধার করে মোবাইল কোর্ট। 

পরে উদ্ধারকৃত অবৈধ জালগুলো বিলের পাশে  আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব প্রদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে "ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট " প্রকল্পের আওতায় মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে ও খাল বিল হাওড়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি জানান দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও অবৈধ কারেন্ট জাল ও চায়না দূয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা জনস্বাস্হ্য ও প্রোকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?