বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা, মামলার তদন্তে ধীরগতির অভিযোগ

সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী হত্যার ২০ দিন পেরিয়ে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ তুলেছেন জমিয়তের নেতারা। রবিবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার পর থেকে মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী নিখোঁজ হন। তিন দিন পর গত ৫ সেপ্টেম্বর সকালে দিরাই শরিফপুর পুরান সুরমা নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় পুরো জেলায় শোকের ছায়া নেমে আসে। এজহারভুক্ত একমাত্র আসামি এম. আব্দুল হাফিজ পাঠানকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদঘাটন হয়নি। রিমান্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো ছাড়া তদন্তে কোনো অগ্রগতি পাওয়া যায়নি। হত্যার মূল কারণ, নেপথ্যের হোতা কিংবা পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তদন্তে ধীরগতি জনমনে প্রশাসনের প্রতি আস্থাহীনতার জন্ম দিচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এতে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে, মামলাটি সিআইডি বা পিবিআইয়ের মতো বিশেষায়িত সংস্থার কাছে হস্তান্তর, আসামিকে পুনরায় রিমান্ডে এনে তথ্য উদঘাটন, হত্যার নেপথ্যের সকলকে গ্রেপ্তার, ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আপডেট নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো।

একইসঙ্গে কর্মসূচিও ঘোষণা করা হয়। ২২ সেপ্টেম্বর দিরাই উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ, ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলায় বিক্ষোভ এবং ২৫ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপরও অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন, প্রয়োজনে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জমিয়ত নেতারা৷

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর, শহীদ মাওলানা মুশতাক আহমদের চাচাতো ভাই নেজামুল ইসলাম, জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জমিয়ত নেতা মুফতি বদরুল আলম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুবনেতা মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান