বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া পদ্মায় বাসডুবি - নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল, এসআই সাময়িক বরখাস্ত

এক তরুণীর সঙ্গে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুজন শ্যামের কিছু আপত্তিকর ছবি বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ নিয়ে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী তরুণী জানান, দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে ১৩ সেপ্টেম্বর পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই শ্যামকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। 

এ বিষয়ে জানতে এসআই সুজন শ্যামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কথা বলতে অনীহা প্রকাশ করেন।

তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন জানান, ধর্ষণ নয়, আপত্তিকর ছবির ঘটনায় এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এতে সত্যতা পাওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ

সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

পদ্মায় বাসডুবি নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের