বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া পদ্মায় বাসডুবি - নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে গাঁজা সেবন নিয়ে বিরোধে যুবক খুন, পিতা-পুত্র আটক

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় গাঁজা সেবনকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে লিটন ভৌমিক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া চা বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিটন ভৌমিক স্থানীয় মৃত আল্লাদ ভৌমিকের ছেলে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা সেবনকে কেন্দ্র করে লিটনের সঙ্গে প্রতিবেশী ভিষুন রবিদাস (২৫) ও তার পরিবারের সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভিষুন রবিদাস হাতে থাকা দা দিয়ে লিটনের বুকের বাঁ পাশে কোপ দেন। এতে লিটন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে কামাইছড়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযান পরিচালনা করেন। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত ভিষুন রবিদাস ও তার বাবা নারায়ণ রবিদাসকে আটক করা হয়। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত দা-টিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ

সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

শহীদদের জন্য বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

পদ্মায় বাসডুবি নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রশাসনে বড় রদবদল, যোগ হলো ৮ সচিব

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের