বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
advertisement
সিলেট বিভাগ

গোয়ইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা, আটক ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রুবেনা বেগম (৩০)। তিনি বগাইয়া গ্রামের আলী আহমদের (৩৫) স্ত্রী। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আলী আহমদ ও রুবেনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার দুপুরে কলহের এক পর্যায়ে আলী আহমদ ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী রুবেনা বেগমকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। স্ত্রীকে হত্যার পর আলী আহমদ নিজেও একই দা দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান। ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এসে আলী আহমদকে নিবৃত্ত করে আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলী আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি তরিকুল ইসলাম আরও জানান, নিহত রুবেনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই সম্পর্কিত আরো

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন