বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা
advertisement
সিলেট বিভাগ

মানববন্ধনে ব্ক্তারা

কুলাউড়ার লংলা রেলস্টেশন উন্নয়নের ক্ষেত্রে সব থেকে পিছিয়ে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার( ২০সেপ্টেম্বর) দুপুরে চলমান ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, ৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি সদস্য গোলাপ মিয়া, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালামত খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমাস পারভেজ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল, ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম প্রমুখ।

সভায় বক্তারা বলেন আড়াই মাস থেকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এই আন্দোলনে কোন ধরনের প্রতিকার না করায় আমরা কঠোর আন্দোলন কর্মসূচির দিকে এগোচ্ছি। সেই কর্মসূচির অংশ হিসাবে আগামী ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। 

বক্তারা আরো বলেন, সিলেট বিভাগের রেললাইন সবচেয়ে বেশি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। সারা দেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি কার্যকর উন্নয়নের উদ্যোগ গ্রহণ না করেন শুধু অবস্থান ধর্মঘট নয় গোটা সিলেট জুড়ে রেল অবরোধের ডাক দেয়া হবে।

উল্লেখ্য ইতোমধ্যে কুলাউড়া জংশন স্টেশনসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশনে, সিলেট রেলস্টেশন এবং শ্রীমঙ্গল রেল স্টেশনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

এই সম্পর্কিত আরো

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা