বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ
advertisement
সিলেট বিভাগ

মাওলানা মুশতাক হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে কেন্দ্রীয় জমিয়তের সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পাথারিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মেইন পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও কাপুরুষোচিত ঘটনা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবুল কাশেম, মো. আলী আকবর, মো. মোজাহিদ আলী, সাংবাদিক ইলিয়াছ মিয়া, মো. আঙ্গুর মিয়া, মহিবুর রহমান মানিক, মুনসুর আহমদ, নাজমুল হক নজিব, মো. আজমল হোসেন শাহীন, মাওলানা আবু হুরায়রা, হাসান মাহমুদ, নুর আলম প্রমুখ। 

এছাড়া জিয়াউর রহমান, মোহাম্মদ আলী, জাকেরিন আহমদ, আবু বকরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও বিক্ষোভে অংশ নেন। বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর ৬ সেপ্টেম্বর শুক্রবার পুরাতন সুরমা নদীর শরীফপুর এলাকা থেকে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

এই সম্পর্কিত আরো

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ