বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নিহত ১ আহত ১০

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সেজাউল ইসলাম। তিনি কামরুল গ্রুপের সদস্য।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। গত ১২ আগস্ট দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে তা শেষ হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতরা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে গুরুত্বর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. জয়নাল হোসেন জানান, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।’

এই সম্পর্কিত আরো

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ