শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

রামকৃষ্ণ  আশ্রমে আড়াই লক্ষ টাকার মালামাল চুরি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের হিন্দু ধর্মীয় উপাসনালয় রামকৃষ্ণ সেবা আশ্রমে আড়াই লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। 

‎ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাতের যে কোনো সময়ে ঘটনাটি ঘটেছে। 


‎এব্যাপারে জামালগঞ্জ থানায় বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ আশ্রমের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অনন্ত পাল লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে আশ্রমের সেবায়িত রাজন চক্রবর্তী সন্ধ্যার পূজা শেষ করে উপাসনালয় তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার ভোরে রাজন চক্রবর্তী সেবা আশ্রমে গিয়ে দেখতে পান দরজার তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখতে পান পূজা অর্চনার ১টি পিতলের কমন্ডোলী, ৩টি পিতলের প্রদীপ গাছাসহ, ১টি কাসার ঝান, ২জোড়া কাসার করতাল, ৩টি তামার বড় পুস্পতালি, ৪টি তামার বড় বাটি, ৩টি তামার তাম্বকোন্ড, সিসি ক্যামেরা ও মনিটর পিসি, ১টি ১২ ভোল্টের ব্যাটারীসহ প্রণামীর বাক্সের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল খোয়া গেছে। 

‎উল্লেখ্য: গত ২০২৩ সালেও সেবা আশ্রমের সকল জিনিসপত্র চুরি হয়। এখনো অজ্ঞাতনামা রয়েছে বিষয়টি। 

‎এব্যাপারে জামালগঞ্জ থানার ওসি তদন্ত মো. জয়নাল হোসেন জানান, রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। অভিযোগের সত্যতা প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি