বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ
advertisement
সিলেট বিভাগ

সিলেটের ৫ সড়কে যান চলাচল নিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি

সিলেটের এমসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে মহানগরের পাঁচটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রাপলিটন পুলিশ (এসএমপি)।


 
আজ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মহানগরের পাঁচটি সড়কে বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।


 
গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, সিলেট নগরীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য মাহফিলের দিন সকাল ৮টা হতে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার শেষ সীমা, টিলাগড় পয়েন্ট থেকে বালুচর-মদনীবাগ-গোপালটিলা, শাহী ঈদগাহ থেকে বালুচর-গোপালটিলা-টিলাগড় পয়েন্ট, মেজরটিলা পুরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত  বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শনিবার (১১ জানুয়ারি) তিনদিনব্যাপী এই মাহফিল প্রতিদিন বিকেল ৪টায় মাহফিল শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম এই মাহফিলে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর বয়ান করার কথা রয়েছে। মাহফিলে কয়েক লাখ লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ