শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামী দিলাল গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম দিলাল মিয়া (৪০)। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের ইশাদ উল্লার পুত্র এবং মামলার এজাহারভুক্ত ৩৫ নং আসামী।

মঙ্গলবার রাত দেড়টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার ৫ নং আসামী কাকুড়া গ্রামের জোবায়েরকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত দুইজন আসামী গ্রেফতার হলো।

ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকালে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়া ও ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা-করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, এতে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক ছাব্বির মিয়া। পরে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি