শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

ফুটপাত থেকে হকারদের সরাতে প্রস্তুত হচ্ছে লালদিঘির পাড়ের মাঠ

সিলেট নগরীর সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘিরপাড়ে প্রস্তুতি চলছে জোরশোরে।

সোমবার সকাল থেকে ২০ জন শ্রমিক লালদিঘীরপাড়ে ঘাস ও ময়লায় জমে থাকা হকারদের নির্ধারিত স্থান পরিচ্ছন্ন করেন।

জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে লালদিঘিরপাড় মাঠকে নতুনভাবে প্রস্তুত করে সেখানে হকারদের বসানো হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, ইতোমধ্যে লালদিঘিরপাড় মাঠে বালু ফেলে সমতলকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুই সপ্তাহের মধ্যেই মাঠটির সংস্কার কাজ শেষ করে ব্যবসার উপযোগী করা হবে। এরপর ধাপে ধাপে শুরু হবে হকার পুনর্বাসন প্রক্রিয়া।

এর আগে গত শনিবার নগরীর বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। এ সময় হকারদের ১৫ দিনের মধ্যে সড়ক ও ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘীরপাড় এলাকায় একটি স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করে সেটিকে ব্যবসার উপযোগী করা হবে। এরপর হকারদের সেখানে বসানো হবে। যারা নির্ধারিত স্থানে যাবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে রোববার থেকে কোনো হকার রাস্তা দখল করে ব্যবসা চালাতে পারবেন না।

এ বিষয়ে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, এই শহরের প্রধান সমস্যা হলো ফুটপাত দখল। আমরা সকল স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছি। সবাই হকার পুনর্বাসনের ব্যাপারে একমত হয়েছে। লালদিঘীরপাড়ে যে জায়গা নির্ধারিত আছে, সেটি দ্রুত সংস্কার করে হকারদের সেখানে নেওয়া হবে। আমরা আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই সিলেট নগরী হকারমুক্ত হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নগরীর অধিকাংশ সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে যায়। এতে চলাচলে ব্যাপক ভোগান্তিতে পড়েন নগরবাসী। সব মহল থেকে হকার উচ্ছেদের দাবি ওঠার পর প্রশাসন ও সিটি করপোরেশন এই উদ্যোগ গ্রহণ করে।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি