শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে কিশোরী ধষর্ণের অভিযোগে যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার নির্যাতিতার পিতা দিলীপ পাশী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, মা বাবার অনুপস্থিতে প্রতিবেশী কিশোরী (১৩)কে ঘরে একা পেয়ে শ্রীগোবিন্দপুর চা বাগানের রামদরস পাশির বখাটে ছেলে রামপ্রসাদ পাশি (২০) তাকে কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে দিপিকার পড়নের ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় দিপিকা রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়ে। ধর্ষণ শেষে অচেতন হওয়া দিপিকাকে বিবস্ত্র অবস্থায় মেঝেতে ফেলে রেখে বখাটে রামপ্রসাদ পালিয়ে যায়। 

পরে ঘটনার ৪ দিন পর এসআই রনি তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান করে মাধবপুর ইউনিয়নের শ্রীগোন্দিপুর চা বাগানের নতুন লাইন এলাকার রামদরস পাশির ছেলে প্রধান আসামী ধর্ষক রামপ্রসাদ পাশি (২০) কে গ্রেফতার করছে। আসামী রামপ্রসাদ এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং- ১৩, তাং ১৬/০৯/২০২৫ ইং, ধারাঃ ২০০০ সালের (সংশো/০৩) ৯(১) মামলা রুজু করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরী ধর্ষণের অভিযোগের পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি