শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে র‍্যাবের হেফাজতে হত্যা মামলার আসামির ‘আত্মহত্যা’

সিলেটে র‍্যাবের হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে সিলেটের শ্রীরামপুর এলাকার র‍্যাব-৯-এর কার্যালয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে র‍্যাব। এর আগে শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।

তানভীর চৌধুরী গাজীপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন।

র‍্যাব জানায়, নওগাঁ জেলার একটি থানার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরী। গত শনিবার রাতে তাঁকে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে শ্রীরামপুর এলাকার র‍্যাব-৯-এর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে রাতে শোয়ার জন্য একটি কম্বল দেওয়া হয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ আজ সোমবার বলেন, ‘তানভীর চৌধুরী গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, তাঁকে গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। এটি তাঁর পরিবার, জেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিরা দেখেছেন। পরে তাঁর লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং স্বজনেরা নিয়ে গেছেন।’

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি