শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

জিরো টলারেন্সে গোয়াইনঘাট থানার ওসি

বালুখেকোদের বিরুদ্ধে মামলা, আসামি ৩৪২

সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীর ইজারা বহির্ভূত বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৪২ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

রবিবার (১৪ সেপ্টেম্বর) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

 

জানা যায়, প্রথম মামলাটি করেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম। তিনি ২৬ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করেন। মামলা নম্বর: ১২। অপর মামলাটি করেন ভূমি সহকারী কর্মকর্তা আবু বকর গাজী, যেখানে ১৬ জনের নাম উল্লেখ করে একই সংখ্যক অজ্ঞাত আসামি রাখা হয়েছে। মামলা নম্বর: ১৪। বালু তোলার স্থানগুলো হলো পশ্চিম জাফলংয়ের হাজিপুর, প্রতাপপুর, লুনীর কইন্না খাল, আমবাড়ি এলাকা ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন অংশ। এসব এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ‘নদীর পার ধ্বংস করে ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করে যেভাবে বালুখেকোরা বালি তুলছিল তা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ রক্ষায় আমরা জিরো টলারেন্সে আছি।’

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি