শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে তালামীযের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর র‍্যালিতে হামলা

সিলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর র‍্যালিতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোগলাবাজার ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দুপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোগলাবাজার রেলগেট এলাকায় পৌঁছলে জাহানপুর গ্রামের কিছু লোক র‍্যালিতে ঢুকে পড়ে। তারা জোর করে একটি অটোরিকশা ঢুকিয়ে দেয় এবং মাইক কেড়ে নেয়। এক পর্যায়ে র‍্যালিতে অংশ নেওয়া অন্যদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে একজন সাংবাদিকও আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন র‍্যালির আয়োজকরা।

তালামীযে ইসলামিয়ার পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু বলেন, শান্তিপূর্ণ র‍্যালিতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালালে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ১০-১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাংবাদিক রুশেল আহমদের অবস্থা গুরুতর। অন্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঈদে মিলাদুন্নবীর (সা.) র‍্যালিতে হামলার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি