শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে এক বাড়ি থেকে ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নারাইনপুর এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে নারাইনপুর গ্রামের লতিব আলীর ঘর থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ নারাইনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লতিব আলীর ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে ১৭ বস্তা ভারতীয় মদ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মদ ভর্তি বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখানে গণনা করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭৯৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে মাদক কারবারীরা ভারত থেকে এই মাদকের চালান বাংলাদেশে নিয়ে এসেছিল। তাদের পরিকল্পনা ছিল সুযোগ বুঝে এই মাদকগুলো দেশের বিভিন্ন স্থানে পাচার করা। তবে পুলিশের তৎপরতার কারণে পাচারের আগেই মাদকগুলো আটক করে থানায় নিয়ে আসা সম্ভব হয়েছে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ৭৯৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এই মাদক কারবারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলা দায়ের করা হবে।


উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী প্রায় প্রতিটি গ্রামেই মাদকের রমরমা ব্যবসা চলছে। চিহ্নিত মাদক কারবারীরা ভারত থেকে রাতদিন মদ, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসছে। মাদকের এই অবৈধ ব্যবসায় এখন উঠতি বয়সী তরুণ ও যুবকরাও জড়িয়ে পড়ছে, যার ফলে দিন দিন মাদক কারবারীর সংখ্যা বাড়ছে।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি