শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

খুন মামলার রহস্য উদঘাটনে পুরষ্কৃত হলেন এসআই আসলাম হোসেন

খুন মামলার রহস্য উদঘাটনে পুরষ্কৃত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ আসলাম হোসেন। দোয়ারাবাজার উপজেলার কুশিউরা গ্রামের ৭ বছর বয়সী শিশু ইব্রাহিম খলিলুল্লাহ হত্যার রহস্য উদঘাটন করায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে এই বিশেষ পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনের সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম এর সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। সভায় ২০২৪ সালের ডিসেম্বর মাসের সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মামলার রহস্য উদ্‌ঘাটন, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সর্বোচ্চ মাদক উদ্ধার, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল ও বিশেষ সম্মাননা পুরস্কার।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু