শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অপরাধ দমনে পুলিশের ‘জিনিয়া অ্যাপ’ চালু

সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তর করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ চালু করেছে প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘জিনিয়া’ (GenieA)। 

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান নবাগত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

 

তিনি বলেন, ‘সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই নাগরিকদের দ্রুত সহায়তা দিতে আমরা চালু করছি ‘GenieA’—একটি অ্যাপ, যা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।’

 

অ্যাপটির মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি পুলিশি সহায়তা। এতে নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, সহজ রিপোর্টিং সুবিধা থাকবে। ভবিষ্যতে এতে শিশু অপহরণ প্রতিরোধ ব্যবস্থা, গৃহস্থালি সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইনভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হবে বলে জানান পুলিশ কমিশনার।


আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, ‘সিলেটবাসীকে নিরাপদ পরিবেশ উপহার দিতে হলে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও অংশীদার হতে হবে। প্রিয় সিলেট কেবল ইট-পাথরের সমাহার নয়—এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। তাই সবার অংশীদারিত্বেই গড়ে উঠবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট।’

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি