শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় শিক্ষার্থীর মৃত্যু

ছেলের নিথর দেহ জড়িয়ে অশ্রু সিক্ত চোখে কপালে চুমু দিচ্ছেন পিতা ইমাম উদ্দিন। এ দৃশ্য দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপস্থিত সবার চোখ জলে ভিজে যায়। মা বোনসহ স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে হাসপাতাল এলাকার পরিবেশ। এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।

বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু মাজেদ গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অংশ নিয়ে পানিতে ডুবে মারা যায়। বৃহস্পতিবার বিকালে স্কুলের পাশের একটি পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। মাজেদ পানিতে ডুবে গেলে তাকে শিক্ষক, শিক্ষার্থীসহ উপস্থিত লোকজন পানিতে থেকে নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী আবু মাজেদ পৌরসভার কসবা কোনা টিলা এলাকার ইমাম উদ্দিনের পুত্র। তার মর্মান্তিক মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা ছুটে এসে হাসপাতাল প্রাঙ্গনে ভীড় করেন।

03.jpg

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনদের সাথে কথা বলেন। বিয়ানীবাজার থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষ করে মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে। পরিবারের ইচ্ছা ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করতে। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, আইনি প্রকিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা জানান, অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাজেদও গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অংশ নিয়ে পুকুরের মাঝ বরাবর গিয়ে পানিতে ডুবে যান। এ সময় শিক্ষার্থীরা পুকুরে আধা ঘন্টা তল্লাশি করে মাজেদের নিথর দেহ উদ্ধার করেন।

এ ঘটনা খুবই মর্মান্তিক জানিয়ে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহমদ বলেন, অনাকাঙ্খিত এ ঘটনায় আমরা খুবই মর্মাহত।

শিক্ষার্থী আবু মাজেদ সাঁতার জানতেন। তারপরেও গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় তার মৃত্যু জানান দিল এরকম প্রতিযোগিতার পূর্বে আরো সংশ্লিষ্টদের আরো সর্তক হওয়া প্রয়োজন।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি