শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে স্ত্রীর সামনে ১৭ মামলার আসামিকে গলা কেটে হত্যা

হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ মর্গে পাঠিয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

খুন হওয়া জামাল মিয়া নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০/১২ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকেসহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে ছুটে গেলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দূরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করা হয়। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে শিবলু নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত শিবলু উপজেলার মিরপুর বাজারের বাসিন্দা টেনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানার ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, নিহত ডাকাত জামালের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় ১৭টি ডাকাতি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি