শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে গাজীনগরী হত্যা, ৩ দিনের রিমান্ডে হাফিজ

সুনামগঞ্জের আলোচিত জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজী নগরী হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হাফিজের তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত ছালাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দিরাই থানা পুলিশ আসামীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

গ্রেপ্তার আব্দুল হাফিজ শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জমিয়তের একাংশের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলমের রাজনৈতিক উপদেষ্টা।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হন। ঘটনার তিন দিন পর ৫ সেপ্টেম্বর দুপুরে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের পাশে মরা সুরমা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রুবি বেগম গত ৭ সেপ্টেম্বর দিরাই থানায় আব্দুল হাফিজকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 ৯ সেপ্টেম্বর ভোরে সিলেট শহরের টিলাঘর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিকেল চারটায় তাকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হয় এবং সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামী গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে জমিয়ত উলামায়ে ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষ-শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি তাঁরা।

আসামী আব্দুল হাফিজকে আদালতে আনার সময় বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ও পানির বোতল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মাওলানা মুশতাক আহমদ গাজী নগরীর হত্যার মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যে কোনো মূল্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি