শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে পর্যটক নিখোঁজ

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে এবং পেশায় একজন কম্পিউটার মেকানিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানসহ আটজন বন্ধু বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা সবাই পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামলে তীব্র স্রোতের টানে সুফিয়ান তলিয়ে যান। তার সাথে থাকা রাসেল আহমদ জানান, তাদের মধ্যে বাকিরা পাড়ে উঠতে সক্ষম হলেও সুফিয়ান স্রোতে ভেসে যান।

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ সুফিয়ানের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ও ডুবুরিদের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং সুফিয়ানের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।


উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পরে ২৭ জুলাই সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি