শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী - অতীতে পড়ে থাকলে এক চোখ, ভুলে গেলে দুই চোখ অন্ধ সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন জামালগঞ্জে ঈদের দিনে কবর জিয়ারত, প্রয়াত স্বজনদের স্মরণে দোয়া কুলাউড়ায় ছাতাপীর (রহ:) ও দরবেশ আলী (রহ:) এর আজিমুশ্বান জলসা চিড়িয়াখানার ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রতিমন্ত্রীর জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে, জানাল পাম্প মালিক সমিতি
advertisement
সিলেট বিভাগ

সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

গুগল ম্যাপে অবস্থান চিহ্নিতকরণ ও অনলাইন নজরদারির উদ্যোগ

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এখন থেকে গুগল ম্যাপে সিলেটের সকল টিলার অবস্থান চিহ্নিত করা হবে এবং কেউ টিলা কাটলে অনলাইনে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। একই সাথে টিলার তালিকা হালনাগাদ এবং টিলার মাটি পরিবহনে ট্রাক চালকদের নিরুৎসাহিত করতে সচেতনতা সভার আয়োজন করা হবে।

সোমবার সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘টিলা কাটা, টপ সয়েল কাটা ও অনুমোদনহীন বালু উত্তোলন রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা’য় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পরিষদের মিনি সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

মতবিনিময় সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, সিটি করপোরেশন এলাকায় টিলা কাটা রোধে কাউন্সিলর হিসেবে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সংযুক্ত করতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া এবং টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তালিকা নির্ধারণ করা। এছাড়াও উপজেলা ও নগরীতে অবস্থিত টিলার তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ট্রাকমালিক-শ্রমিকদের সঙ্গে একটি পৃথক আলোচনা সভা করে তাদের টিলা কাটার মাটি পরিবহন না করার অনুরোধ জানানো হবে। পরিবেশ আইন সংশোধন এবং পুলিশকে টিলা কাটা প্রতিরোধের বিষয়ে ক্ষমতায়িত করার সুপারিশও সংশ্লিষ্টদের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, সোমবার দিনব্যাপী সিলেট মহানগরের আওতাধীন তারাপুর চা-বাগান, জগদীশ টিলা, হাওলদারপাড়া, মজুমদার টিলাসহ একাধিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত টিলা কাটা রোধে অভিযান চালিয়েছেন। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান। এ সময় খাদিমনগর চা-বাগানে টিলা ও টিলার গাছ কাটায় একজনকে এক সপ্তাহের কারাদণ্ড এবং দু’জনের নামে নিয়মিত মামলা করা হয়। এর আগে, রোববারও সিলেট সদর উপজেলার ১৪টি স্থানে টানা সাড়ে ৫ ঘণ্টা অভিযান চালানো হয়েছিল।

বৈঠকে সিলেট মহানগরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের বিভাগীয় সমন্বয়কারী শাহ সাহেদা আখতার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী কিমসহ একাধিক জনপ্রতিনিধি ও চা-বাগানের ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী অতীতে পড়ে থাকলে এক চোখ, ভুলে গেলে দুই চোখ অন্ধ

সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

জামালগঞ্জে ঈদের দিনে কবর জিয়ারত, প্রয়াত স্বজনদের স্মরণে দোয়া

কুলাউড়ায় ছাতাপীর (রহ:) ও দরবেশ আলী (রহ:) এর আজিমুশ্বান জলসা

চিড়িয়াখানার ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রতিমন্ত্রীর

জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে, জানাল পাম্প মালিক সমিতি