শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩নং বাহাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ৮ সেপ্টেম্বর সোমবার দুপুর বারোটায় গণমিলনায়তনে কর্মী সভাটি পালন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া, মনোয়ার আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূর জালাল মন্টি, আসাদুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান, সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহি উদ্দিন, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মইন উদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান, শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলাল,যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া।


কর্মী সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের আগে দীর্ঘদিন সতেরো বছর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর গুম,খুন,অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। এতকিছুর পরেও আমরা রাজপথে থেকেই স্বৈরাচারের মোকাবেলা করেছি। পরিশেষে স্বৈরাচারী অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। আমাদেরকে একতাবদ্ধ থাকার কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, নির্বাচন অতি সন্নিকটে। এখনো দেশে ষড়যন্ত্র হচ্ছে। একটি কুচুক্রি মহল এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। 

এছাড়াও বক্তব্য প্রদান করেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুবেল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা ও ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর সরকার, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কয়েস আহমেদ প্রমুখ। 

অন্যান্যদের মধ্যে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক,কৃষকদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল