শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার আলোচিত স্কুলছাত্রী আঞ্জুম হত্যা মামলার আসামী জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

অবশেষে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার একমাত্র আসামি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) ওমর ফারুক নিজে উপস্থিত থেকে ৮ সেপ্টেম্বর (সোমবার) ৩য় বারের মতো খুনি জুনেলের রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

 

খুনি জুনেলের রিমান্ড মঞ্জুর হয়েছে এ খবর শুনে আনজুমের পরিবারের সদস্যরা ও এলাকায় সাধারণ জনগণের মধ্যে এবার অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে।

 

উল্লেখ্য স্কুল ছাত্রী আনজুমের হত্যার ঘটনার ২ দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেফতার করলে তাদের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে সে । এরপর প্রথমে গত ১৯ জুন তাকে আদালতে তুললে চতুর খুনি জুনেল বিচারকের সামনে স্বীকারোক্তি মূলক জবানবন্দী না দিয়ে বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে ছলনার আশ্রয় নেয়। এরপর ২য় বারের মতো গত ৩০ জুন রিমান্ডের জন্য আদালতে জুনেলকে তুললে আদালত রিমান্ড না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয় এতে এতদিন থেকে আনজুম হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়, এরপর জেলা জুড়ে ও স্কুলে স্কুলে শুরু লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও আন্দোলন।

 

অবশেষে ৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে ৩য় বারের মতো মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাস কামরায় রিমান্ড আবেদনের জন্য তুলা হয় খুনি জুনেলকে। তবে এবার ও খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। তবে আনজুমের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও অন্যান্য বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

 

আনজুমের একমাত্র খুনি জুনেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় এবার সুষ্ঠু বিচার পাবেন বলে মনে করেন খুন হওয়া স্কুল ছাত্রী আনজুমের পরিবার ও এলাকাবাসী।

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা আদালতে খুনি জুনেলের ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম, আদালত তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল