শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

নতুন সভাপতি-সহ সভাপতি ও ৯জন পরিচালক পেল সিলেট উইমেন চেম্বার

সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন রোববার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নগরীর সুবিদ বাজারস্থ পিটিআই স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রথমবারের মতো এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সুষ্ঠু ও একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করে।

ভোট গ্রহণ শেষে বিকাল ৫ টায় শুরু হয় গননা। নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পরিষদে সহ-সভাপতি প্রার্থী আলেয়া ফেরদৌসি তুলি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে অংশ নেওয়া সভাপতি পদে দুই প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চেম্বারের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াছমীন শম্পা ২৭ ভোট বেশি পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সামিয়া আক্তারের প্রাপ্ত ভোট ছিল ১০৯ টি।

এদিকে পরিচালক পদে ৯ জন সদস্যের বিপরীতে প্রার্থী ছিলেন ১৪ জন। এর মধ্যে নির্বাচিত পরিচালকরা হলেন মিসেস সামা হক চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, সাইমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরীন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা আক্তার ও তাহমিনা হাসান চৌধুরী। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ভোট পান সামা হক চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১৮৯।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল