শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির নিচে চাপায় পড়ে ফরিদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

র‌বিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা। তি‌নি পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। দুপুর ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে।

নিহতের ভাই শরীফ বলেন, ‘গাড়িচাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগে সে ঘটনাস্থলেই মারা গেছে।’

 

এ বিষয়ে জানতে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি রায়ের স‌ঙ্গে যোগা‌যোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পু‌লিশের অতিরিক্ত উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তি‌নি বলেন, দুর্ঘটনায় নিহত কৃষক ফ‌রি‌দের মর‌দে‌হের সুরতহাল শেষ হ‌য়ে‌ছে।


প‌রিবারের লি‌খিত আবেদনের‌ প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্ত‌রের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল