শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় জমিয়তের বিক্ষোভ মিছিল

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে হত্যার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

রবিবার ৭ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকায় জেলা জমিয়তের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাল্লা উপজেলা জমিয়তের উদ্যোগে মিছিলটি করা হয়েছে। পুরাতন উপজেলা ভবনে তাদের দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে ঘুঙ্গিয়ার গাঁও বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাল্লা শহীদ মিনারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইনের সভাপতিত্বে ও জেলা জমিয়তের অর্থ সম্পাদক ও শাল্লা উপজেলা জমিয়ত এর  সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের  সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,শাল্লা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ওখতীব হাঃ মাওঃ এনামুল হক, শাল্লা উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকনুুদ্দীন আল মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিস শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুয়াজ্জম হোসাইন, ইসলামি আন্দোলন শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান জনাবী, 
যুব জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইমামুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের হাবিবী, 
ছাত্র জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাবেক সভাপতি হাঃ মাওঃ মাসুম বিল্লাহ,সাবেক ছাত্র জমিয়ত নেতা মুফতী আব্দুল্লাহ আল মামুন, গণ পরিষদ নেতা মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক জমিয়ত নেতা জনাব আবু বকর,এনসিপি নেতা মাওলানা রাকিবুল হাসান,ছাত্র জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন,ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সুনামগঞ্জ জেলা অচল করে দেওয়া হবে। আমরা চাই পুলিশ প্রশাসন যত দ্রুত সম্ভব খুনিদের খুঁজে বের করা। বক্তারা বলেন, জমিয়তের বড় মাপের একজন নেতা ছিলেন মাওলানা মুশতাক আহমেদ। বক্তাদের দাবি তাকে গুম করে হত্যা করা হয়েছে। খুনিদের খুঁজে বের না করা হলে জমিয়তে উলামায়ে ইসলাম কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দেওয়া হবে বলে প্রতিবাদ সভায় জানান বক্তারা। 

জমিয়তের নেতৃবৃন্দ ছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল