শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে জাবেদ হত্যাকান্ড: মূলহোতা আব্দুল আউয়াল র‌্যাবের হাতে গ্রেফতার


 নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জের বনগাওঁ-পিঠুয়া গ্রামের ফাসঁগাছ ব্রীজের নিচ থেকে উদ্ধার হওয়া জাবেদ মিয়া নামক এক যুবকের হত্যাকান্ডের মূলহোতা আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট একটি মোবাইল কল পেয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাওঁ গ্রামের আতিক মিয়ার ছেলে মোঃ জাবেদ মিয়া (২৮)। 

নিখোজের দু’দিন পর ২২ আগস্ট (শুক্রবার) সকালে উপজেলার আউশকান্দি-পিটুয়া টু বনগাঁও সড়কের হাছানখালী খালের ফাসগাছ নামক ব্রীজের নিচে ভেসে ওঠে ভিকটিম জাবেদ মিয়ার মরদেহ। তার পরনে থাকা প্যান্টের কোমরের কালো বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী হত্যাকারীদের গ্রেফতারে অভিযানে নামেন।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও র‌্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল গভীর রাত ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার তদন্তে পলাতক আসামি ঘটনার মূলহোতা বনগাওঁ গ্রামের লেচু মিয়ার ছেলে মো. আব্দুল আউয়াল (২৫) গ্রেফতার করা হয়। 

পরে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। আসামী আউয়াল মিয়া (২৫) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শেখ কামরুজ্জামান। 

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল