শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে পবিত্র মিলাদুন্নবী পালন

আহলে সুন্নাত ওয়াল জমা’আত চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় (৬ সেপ্টেম্বর) ১২‘ই রবিউল আওয়াল শনিবার সকাল ৯ টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নবী প্রেমিক সুন্নী জনগণের উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রুপ নেয়। 

জুলুস পুর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (দ.) এর মিলাদুন্নবী বিরোধী তথা পবিত্র কুরআন বিদ্ধেষী নাস্তিক্যবাদী ও উগ্রবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী জনতার প্রতি জোর দাবী জানান। বক্তাগণ আরো বলেন, মহানবী (দ.) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমোজ্জিত থাকতো। মহানবীর আগমনের কারণেই আমাদের সৃষ্টি তথা আলোর পথ পেয়েছি। মানব জীবনে মহানবী (দ.) এর আদর্শ অনুস্মরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ। আজ এক শ্রেণির নেতা তথা মুসলমান নামধারী ব্যক্তিরা ঈদে মিলাদুন্নবী দঃ তথা পীর আউলিয়া ও মাজার  নিয়ে বিদ্ধেষ পোষণ করছে, মাজার ভেঙ্গে পেলছে এবং এক শ্রেনীর মুসলমান নামধারীরা কবর থেকে মৃত ব্যক্তিকে উঠিয়ে লাঞ্চনা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা এদেশে কিসের ইসলাম চায়। এদেশে একমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সুফীবাদী সুন্নী জনতাই হক্কানী আলেম হিসাবে পরিচিত পেয়েছে। ইসলাম এবং সুফিবাদের  বিরুদ্ধে কথা বলে কেহ টিকে থাকতে পারেনা ।  শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দাবী করেন। 

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, কাউসার আহমদ রুবেল ও যুবসেনা সভাপতি আজিজ ইকবাল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা  আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, ইসলামীক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, মাওলানা মুফতি মুসলিম খান, এডভোকেট নাজমুল ইসলাম বকুল, উপজেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন,  উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, প্রচার সম্পাদক মোঃ নুরুল আমিন, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন তালুকদার মামুন, বিএনপি নেতা আক্তার আলী মীর, মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া,   মাওলানা আজিজুল হক সোহাগ, মাওলানা মোশাহিদুল ইসলাম, পৌর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি শেখ জামাল আহমদ, কুতুব উদ্দিন আখঞ্জী, মোঃ মোক্তার হোসেন, ছাত্রনেতা মাওলানা মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যানের ছোট ভাই মাষ্টার আক্তারুজ্জামান তরফদার, উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ জাবেদ মিয়া, উপজেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ শামসুল ইসলাম জাকি , সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদুল ইসলাম  প্রমুখ। 

আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুশ বের হয়। জুলুশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফ মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন। বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল