শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে জামিল আহমদ মিডবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সিলেটের জকিগঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে জামিল আহমদ মনাই মিডবার ফুটবল টুর্নামেন্ট। এক জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নেমেছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার রতনগঞ্জ মাঠে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন মাসুদ আহমদ চৌধুরী, তুহিন আহমদ, দিলাল আহমদ (বুল্লু) ও আলআমিন নয়ন

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় উত্তরকুল উদয়ন ফুটবল একাদশ এবং আটগ্রাম মেহরাব ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে আটগ্রাম মেহরাব ফুটবল একাদশ ৩-০ গোলে উত্তরকুল উদয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার হাসান আহমদ, সুলাইমান আহমদ, আনোয়ার হুসেন, শিহাব আহমদ, সামাদুর রেজা, ইকবাল হোসেন, সুজু আহমদ, হাসান আহমদ, এনাম উদ্দিন এনাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও মাদক মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।


টুর্নামেন্টের সফল সমাপ্তি জকিগঞ্জে এক উৎসবের আমেজ তৈরি করেছে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল