শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

বিক্ষোভে উত্তাল দিরাই: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে এবং জেলা ছাত্র জমিয়তের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,  উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ আকমল হোসেন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আব্দুল লতিফ, সাবেক জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম. আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী।

এছাড়া যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সিলেট বিভাগ অচল করে দেওয়া হবে।

দিরাই উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরীর দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ হন মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। পরিবার ও স্বজনরা সর্বত্র খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজের তিন দিন পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরিফপুর ইটভাটা এলাকার নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ। এ হত্যাকাণ্ডে শোকাহত স্থানীয় জনতা এখন ক্ষোভে ফুঁসছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল