শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সিলেটে কোটি টাকার  ভারতীয় মহিষসহ অবৈধ মালামাল জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে ৫৩ টি ভারতীয় মহিষ সহ চোরাইমাল আটক করা হয়েছে। 

শনিবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়,  ৬ই  সেপ্টেম্বর  গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপি'র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৩.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৩ টি মহিষ আটক করে। আটককৃত মহিষের আনুমানিক   সিজারমূল্য প্রায় ৯৯,৪০,০০০/- (নিরানব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকা সমপরিমাণ। 

এছাড়াও গত ৫ই সেপ্টেম্বর জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৪টি কম্বল  আটক করতে সক্ষম হয়। আটককৃত কম্বলের আনুমানিক  সিজারমূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা সমপরিমাণ। 

বিজিবি সূত্রে আরো জানানো হয়, উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৯৯,৭২,০০০ (নিরানব্বই লক্ষ বায়াত্তর হাজার) টাকা সমপরিমাণ। 

এ বিষয়ে  জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,  সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় পন্য কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম  প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল