শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

হাজারো আশিকে রাসূলের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুলাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে  মুবারক র‌্যালি করেছে। র‌্যালিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেয়।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে পৌর শহরেরর আলালপুর আত্তরখার (রহ.) হাফিজিয়া মাদরাসা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা কুলাউড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, ..... এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে। 

র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহ সাধারণ সম্পাদক  এম আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা তালামীযের  সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান।

মুবারক র‌্যালি'তে অংশগ্রহণের জন্য সকাল থেকেই শহরস্থ আলালপুর আত্তরখার (রহ.) হাফিজিয়া মাদরাসা মাঠে কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১১টা থেকে জুম্মার নামাজের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জুম্মার নামাজের পরপরই মুবারক র‍্যালি বের হয়।

মুবারক র‌্যালি'তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সাবেক অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, সহ প্রচার সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, কুলাউড়া পৌর আল ইসলাহর সভাপতি জায়েদ বকস টিপু, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, মাওলানা আইয়ুব আনসারী, সহ সাধারণ সম্পাদক মাওলানা কাজী এহসানুল মাহবুব জাকির, মাওলানা শওকতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, মৌলভীবাজার জেলা সহ প্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, সাবেক উপজেলা সভাপতি আবুল কাশেম ভট্টু, হাফিজ শামসুল ইসলাম, মো. ফরিদ আহমদ, মাওলানা এবাদুর রহমান, ফয়জুর রহমান শাহিন, শাহজাহান আলম, কুলাউড়া পৌর তালামীযের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। 

শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা: এদিকে কুলাউড়া উপজেলা তালামীয কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জনসাধারণ, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা তালামীযের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ । তাঁরা র‌্যালির কারণে শহরে যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল