শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে নিহত কৃষক পরিবারের পাশে হবিগঞ্জের পুলিশ সুপার

হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের পক্ষ থেকে হবিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জামারগাঁও-রাধাপুর গ্রামে গিয়ে নিহতের পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে এএসপি জহিরুল ইসলাম বলেন, পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে এটি কেবলমাত্র একটি সামান্য উপহার। আপনাদের কষ্ট আমরা মুছে দিতে পারব না, তবে হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।

এসময় নিহত ছাব্বির মিয়ার রুহের মাগফেরাত কামনা করে পুলিশ সুপারের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

খাদ্য সহায়তা প্রদানের সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, সাবেক মেম্বার আব্দুল বারিক রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল