শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. শফিক ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত মো. শফিক ইসলাম হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। সেনাবাহিনীর একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তেমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

পরে আটককৃত শফিক ইসলামকে জব্দকৃত গাঁজাসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এই অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকারই অংশ বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল