শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।


সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এমদাদ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, সাবেক সহ-সভাপতি ফারুক রেদওয়ান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, বিএনপি নেতা আক্তার হোসেন অনিক, সাবেক প্রচার সম্পাদক কামাল আহমদ, যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ম আহ্বায়ক দোলন হোসেন সুবাস, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল, ছাত্রদল নেতা শাহ আকবর স্বপন ও যুবদল নেতা দিলাল আহমদ সহ আরো অনেকে।

সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খান পপি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় রাজপথে ছিল এবং আছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল