শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার সমাজসেবা কর্মকর্তা ছুরিকাঘাতে আহত, হাসপাতালে ভর্তি

বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ এলাকার বাসা থেকে অটোরিকশাযোগে সিলেট যাচ্ছিলেন। হেতিমগঞ্জ বাজারের পূর্বে পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তার শরীরের ছয় স্থানে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, “উপজেলা সমাজসেবা কর্মকর্তা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য বৃহস্পতিবার তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথে হেতিমগঞ্জের কাছে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল