শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’ আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে ‘শুটার রিয়াজ’কে আটক করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে গোয়াইনঘাটের আলীরগ্রাম থেকে দুই শিশুকন্যাকে গাড়ি থেকে নামিয়ে পালানোর চেষ্টার সময় স্থানীয়রা তাকে শিশু অপহরণকারী সন্দেহে ধাওয়া করে আটক করে এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব শুটার রিয়াজের গোয়াইনঘাটে অবস্থানের খবর পেয়ে তাকে খুঁজছিল। রিয়াজ তার দুই শিশুকন্যাকে নিয়ে একটি গাড়িতে করে আলীরগ্রামের দিকে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পিছু নিয়েছে বুঝতে পেরে তিনি আলীরগ্রামের একটি বাড়ির বারান্দায় দুই শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুই শিশুকে রেখে পালানোর ঘটনায় গ্রামবাসীর সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজুল ও দুই শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় রিয়াজুলের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে রিয়াজুল তার পরিচয় দেয় এবং জানা যায়, সে-ই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ।

গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করেন। প্রাথমিকভাবে বিষয়টি ভুল-বোঝাবুঝি মনে হয়েছিল এবং পারিবারিক কলহের কারণে দুই শিশুকে নিয়ে তাদের বাবা গাড়িতে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছিল। তবে থানায় যাওয়ার পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তিনি আরও বলেন, র‍্যাব ওই ব্যক্তিকে ধাওয়া করেছিল। র‍্যাবের হাত থেকে বাঁচতে দুই শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। তখন এলাকাবাসী শিশু অপহরণকারী সন্দেহে তাকে আটক করে। আটক ব্যক্তি স্ত্রীসহ জাফলংয়ে এসেছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে রিয়াজুলের বিরুদ্ধে ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে। সে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে। সে গোয়াইনঘাটে পুলিশের একটি তল্লাশিচৌকি থেকে ফাঁকি দিয়ে প্রাইভেট কার নিয়ে পালিয়েছিল। তখন তার পরিচয় পাওয়া না গেলেও পুলিশ সেই প্রাইভেট কারের সন্ধান করছিল। তিনি জানান, আটক ব্যক্তির বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ এপ্রিল নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চার সহযোগীসহ ‘শুটার’ রিয়াজকে গ্রেফতার করেছিল র‍্যাব। তখন র‍্যাব জানিয়েছিল, রিয়াজুল হত্যাসহ ১৫ মামলার আসামি। সে অন্তত ১৫টি সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ ও আশপাশের এলাকায় রিয়াজুলের নেতৃত্বে তার সহযোগীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জমি দখল, অবৈধ বালু ভরাট, মাটি কাটার ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল