শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোল, ১৪জনকে দণ্ড

গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এ সাজা প্রদান করা হয়।

 

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এরমধ্যে ১২ জনকে তিনমাস করে এবং ২ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার দণ্ডপ্রাপ্তদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে।

 

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ইজারা বহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের খবর পেয়ে মূল হোতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং বালু উত্তোলনের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল