শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে রাস্তা নিয়ে বিরোধ, হামলায় আহত-৬

বাড়ির রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্রকরে সিলেটের ওসমানীনগরে দেশীয় অস্ত্রের হামলায় একই পরিবারের মহিলাসহ ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্তা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ভূক্তভোগী পরিবারের সদস্য ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রবিবার রাতে অভিযোগটি মামলা আকারে রুজু করে থানা পুলিশ। 

অভিযোগ সূত্র জানায়, ২৭ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর মাইজগাঁও গ্রামের ইন্তাজ আলীর পুত্র আক্তার আলীর সঙ্গে প্রতিপক্ষের বাড়ীর সিমানা ও রাস্তা  নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে পূর্ব পরিকল্পিত ভাবে আক্তার আলী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর দেশীয় ধারালো অস্ত্রে-সস্ত্র নিয়ে হামলা চালায় একই বাড়ির নিলু মিয়া, তার ভাই রুনু মিয়া, আনু মিয়াসহ তার সহযোগীরা। হামলায় আক্তার আলী, তাঁর স্ত্রী, ছেলে, চাচাত ভাই ও ভাতিজা আহত হন। এসময় বসতঘরে প্রবেশ করে ভাঙচুর ও দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে পিয়ার আলীর পুত্র আকবর আলী গুরুত্বর আহত হন। তাকে বাঁচাতে অন্যরা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালালে একই পরিবারের ৬ সদস্য আহত হন। তাদের সুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে আকবর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ৫ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত কয়েক জনকে অভিযুক্ত করে ২৮ আগস্ট ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভূগী আক্তার আলীর। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। 

ভূক্তভোগী আক্তার আলী বলেন, আমাদের একটি পুরাতন ঘর মেরামত করাকে কেন্দ্র করে এবং বাড়ির রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি করেন নিলু মিয়াসহ তার সহযোগীরা। উদ্দেশ্যে প্রনোদিত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধতন মহলের সু-দৃষ্টি কামনা করেন তিনি। 

এই বিষয়ে জানতে বাড়িতে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। নিলু মিয়া ও আনু মিয়ার মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়। 

ওসমানীনগর থানার ওসি(তদন্ত) এস.এম মাহমুদ হাসান রিপন বলেন, দুই পক্ষের মধ্যে আকবর আলী ও লিপি বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে রবিবার রাতে বাদী আকবর আলীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। লিপি বেগমের অভিযোগ তদন্তাধীন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল